ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, দিশেহারা বাসিন্দারা!

টালা ব্রিজের নিচে পাইপলাইন বিভ্রাট, জলমগ্ন এলাকা

সোমবার সকালে কলকাতার টালা ব্রিজের নিচে ব্রিটিশ আমলের একটি ৭২ ইঞ্চি ব্যাসের পানীয় জল সরবরাহকারী পাইপলাইন ফেটে বিপত্তি ঘটে। এর ফলে বনমালী সরকার স্ট্রিটসহ সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যা স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

কলকাতা পুরসভা সূত্রে জানানো হয়েছে, পাইপলাইন মেরামতির কাজ দ্রুত শুরু হয়েছে। তবে শহরের পানীয় জল সরবরাহে বড় কোনো বিঘ্ন ঘটার আশঙ্কা নেই। ফাটলের কারণ খতিয়ে দেখছে পুর প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *