৬০ লাখের মালবোঝাই ট্রাক উধাও, ৪ দিন পর যা মিলল তা দেখে হতবাক পুলিশ!
November 9, 2026
ভুটান থেকে আমদাবাদগামী সিলিকন ভর্তি ট্রাক উদ্ধার
ভুটান থেকে আমদাবাদগামী ৪০ টন সিলিকন ভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ট্রাকটি নিয়ে চম্পট দেয়। ঘটনার চার দিন পর পাটনার বাড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে পুলিশ। বর্তমানে চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দুষ্কৃতীরা সিলিকন নামিয়ে ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। লুণ্ঠিত সামগ্রী উদ্ধার ও অপরাধী চক্রটিকে ধরতে পুলিশ তল্লাশি জোরদার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।