বালিগঞ্জে বই বিক্রিতে বাধা, উত্তাল বামেদের বই বিপণি!

রাজ্যজুড়ে বই বিক্রির স্টল ঘিরে উত্তেজনা, ভাঙচুর ও পুলিশি বাধার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: রাজ্যের বিভিন্ন প্রান্তে বই বিক্রির স্টল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। যাদবপুর, কসবা ও বালিগঞ্জে পুলিশের বাধার মুখে পড়েন সিপিএম কর্মীরা। ট্রাফিক সমস্যার অজুহাতে পুলিশ স্টল সরাতে বাধ্য করে বলে অভিযোগ। দলের দাবি, পূর্বানুমতি থাকা সত্ত্বেও এহেন পদক্ষেপ অগণতান্ত্রিক। বাধ্য হয়ে কর্মীরা স্কুটারের ওপর বই রেখে প্রচার চালান।

অন্যদিকে, মধ্যমগ্রাম, হাবড়া ও নৈহাটিতে সিপিএম ও এসএফআইয়ের স্টল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় বিজেপির মদত রয়েছে বলে সিপিএম দাবি করলেও, বিজেপি নেতৃত্ব তা অস্বীকার করেছে। প্রসঙ্গত, পূর্বে হামলার ঘটনায় রাজ্য মানবাধিকার কমিশন সরকারের কাছে রিপোর্ট তলব করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *