হৃদরোগে মৃত্যু নয়, স্বামী খুনে গ্রেফতার স্ত্রী ও প্রেমিক!

স্বামীকে খুনের পর হৃদরোগের নাটক, ধৃত স্ত্রী ও প্রেমিক

বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটিতে স্বামীকে খুনের পর হৃদরোগে মৃত্যুর নাটক সাজানোর অভিযোগে স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। ১২ অক্টোবর বাথরুমে পড়ে গিয়ে মৃত্যুর দাবি করলেও ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের সন্দেহ বাড়ায়। জেরার মুখে অভিযুক্তরা স্বীকার করে যে, বিবাহবহির্ভূত সম্পর্কের পথে বাধা সরাতেই শ্বাসরোধ করে খুন করা হয় ওই ব্যক্তিকে।

পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলাটি খুনের মামলায় রূপান্তরিত করেছে। ৬ নভেম্বর গ্রেফতারের পর অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *