বুকস্টলে হামলার প্রতিবাদ করায় আক্রান্ত প্রাক্তন মন্ত্রী দেবলীনা!

বাঁকুড়ায় এসএফআইয়ের বুকস্টলে ভাঙচুর, আক্রান্ত প্রাক্তন মন্ত্রী

বাঁকুড়া শহরের স্কুলডাঙায় এসএফআইয়ের একটি বুকস্টলে ভাঙচুরের অভিযোগ উঠল। সোমবার দুপুরে চার-পাঁচ জন দুষ্কৃতী স্টলে হামলা চালিয়ে বইপত্র তছনছ করে। এই ঘটনায় বাধা দিতে গেলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের জেলা সম্পাদক দেবলীনা হেমব্রমকে শারীরিকভাবে হেনস্থা করা হয় এবং তাঁর মোবাইল ভেঙে দেওয়া হয়। অভিযোগের তির বিজেপি ও আরএসএসের দিকে। তবে বিজেপি নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে ভিত্তিহীন ও প্রচার পাওয়ার কৌশল বলে দাবি করেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছে এসএফআই। রাজ্যজুড়ে বামেদের বুকস্টলে লাগাতার হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। পরপর এই ধরনের ঘটনায় এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *