সাধারণের নজর এড়িয়ে বিএসএফ ক্যাম্পে দীপাবলি পালন শুভেন্দুর!
November 10, 2026
সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার হিঙ্গলগঞ্জ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। দীপাবলি ও কালীপুজোর পুণ্যলগ্নে পরিবার থেকে দূরে থাকা বিএসএফ-এর ৭৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়াই তাঁর এই সফরের মূল উদ্দেশ্য। প্রশাসনিক সূত্রে জানা গেছে, হেলিকপ্টারে হিঙ্গলগঞ্জে পৌঁছে তিনি সরাসরি সীমান্ত ক্যাম্পে যাবেন এবং কর্তব্যরত জওয়ানদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করবেন।
মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে হিঙ্গলগঞ্জ সীমান্তবর্তী এলাকায় ত্রিস্তরীয় নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন বিশেষ সতর্কতা জারি করেছে।