মন্দিরের সামনেই শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, ভাতারে তীব্র চাঞ্চল্য!

ভাতার: নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

পূর্ব বর্ধমানের ভাতারে এক নাবালিকাকে কৌশলে নির্জন বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রানা মণ্ডল (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। সোমবার কালীপুজো চলাকালীন ঘটনাটি ঘটে। এক আত্মীয়ের তৎপরতায় শিশুটি প্রাণে বেঁচে যায়। ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

আহত নাবালিকাকে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার প্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *