দুর্নীতি রুখতে ফের নোট বাতিলের পথে চন্দ্রবাবু!
November 10, 2026
দুর্নীতি ও কালো টাকা রোধের লক্ষ্যে বড় অঙ্কের নোট বাতিলের পক্ষে জোরালো সওয়াল করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সোমবার তিনি প্রস্তাব দেন, ৫০০, ১০০০ ও ২০০০ টাকার নোট তুলে দিয়ে শুধুমাত্র ১০০ ও ২০০ টাকার নোট চালু রাখা হোক। তাঁর মতে, ডিজিটাল অর্থনীতির প্রসারে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি।
পাশাপাশি, নির্বাচনী রাজনীতি থেকে অর্থবলের প্রভাব দূর করার আহ্বান জানিয়েছেন নাইডু। তিনি মনে করেন, ভোটের বিপুল খরচ রাজনীতিবিদদের মধ্যে অসাধু মানসিকতা তৈরি করে। নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই সংস্কার অপরিহার্য।