৫১ ফুটের বিশাল কালী প্রতিমা নিরঞ্জন নিয়ে তোলপাড়!

মণ্ডপের ভেতরেই জল স্প্রে করে প্রতিমা বিসর্জন মহেশতলায়

মহেশতলার নিউল্যান্ড এলাকার পুজো উদ্যোক্তারা এক অভিনব পদ্ধতিতে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। বিশাল আকৃতির প্রতিমা গঙ্গার ঘাটে নিয়ে যাওয়ার ঝুঁকি এড়াতে এবার মণ্ডপের ভেতরেই জল স্প্রে করে মাটি গলিয়ে বিসর্জন দেওয়া হবে। রাস্তার বিদ্যুতের তার ও পরিবহন সমস্যার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী বৃহস্পতিবার বিকেলে দমকল বাহিনীর সহায়তায় এই বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হবে। সচরাচর এমন পদ্ধতি সচরাচর দেখা যায় না বলে এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। পরিস্থিতি সামলাতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *