রেশন কার্ড বাতিল হওয়ার আগেই করুন এই কাজ!
November 10, 2026
রেশন কার্ডের ই-কেওয়াইসি সম্পন্ন করার নির্দেশ
রেশন কার্ডের ই-কেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক করেছে খাদ্য দপ্তর। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে কার্ড নিষ্ক্রিয় বা বাতিল হতে পারে, ফলে গ্রাহকরা বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার সুবিধা হারাবেন। দপ্তর স্পষ্ট জানিয়েছে, এবার আর সময়সীমা বাড়ানো হবে না। তাই গ্রাহকদের দ্রুত এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
উপভোক্তারা খাদ্য দপ্তরের পোর্টাল বা অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই আধার ও ওটিপির মাধ্যমে ই-কেওয়াইসি করতে পারবেন। এছাড়া নিকটবর্তী রেশন দোকানে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতেও বিনামূল্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।