উৎসবের মাঝেই বড় শোকের ছায়া, বাবাকে হারালেন সোহম চক্রবর্তী!

প্রয়াত অভিনেতা সোহম চক্রবর্তীর বাবা সুব্রত চক্রবর্তী

দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগে ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তীর বাবা সুব্রত চক্রবর্তী। গত ৯ নভেম্বর গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে সোহমের পরিবারে।

পিতৃবিয়োগের এই দুঃসময়ে শোকস্তব্ধ সোহম চক্রবর্তী। সুব্রত চক্রবর্তীর মৃত্যুতে বিনোদন জগৎ ও রাজনৈতিক মহলে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। টলিপাড়ার সতীর্থ ও বিশিষ্টজনেরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *