বিহারের ‘বাহুবলি’র মেয়ের বিয়েতে অবিশ্বাস্য আয়োজন, উপচে পড়া ভিড় তারকাদের!
November 10, 2026
আগামী ২৫ নভেম্বর বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ে উপলক্ষে লদমায় ব্যাপক আয়োজন করা হয়েছে। প্রায় ৪ লক্ষ অতিথির আপ্যায়নের জন্য এলাহি মণ্ডপ ও ভিভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বলিউডের বহু তারকা ও শিল্পীকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে বিয়ের আনন্দের মধ্যেই রয়েছে আইনি জটিলতা। দুলার চাঁদ যাদব হত্যা মামলায় সুপ্রিম কোর্ট আগামী ১ ডিসেম্বরের মধ্যে অনন্ত সিংকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। মেয়ের বিয়ের ছয় দিন পরই তাঁকে কারাবন্দি হতে হবে।