নিশ্বাস নিলেই মৃত্যুভয়, দিল্লির উপকণ্ঠে তৈরি হলো বিষাক্ত গ্যাস চেম্বার!

চরম বায়ুদূষণে উত্তরপ্রদেশের লোনি অঞ্চল এখন ‘ডেথ জোন’-এ পরিণত হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে, লোনির বাতাসে পিএম ২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে ১১২.৫ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সীমার চেয়ে ২২ গুণ বেশি। বেআইনি কারখানা, নির্মাণকাজের ধুলো, ভারী যানবাহনের ধোঁয়া এবং বর্জ্য পোড়ানোসহ দশটি প্রধান কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এই দূষণ স্থানীয়দের ফুসফুসের দীর্ঘস্থায়ী ক্ষতি ও ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এছাড়া দিল্লি ও এনসিআর অঞ্চলের বাতাসের গুণমান সূচক (একিউআই) ১,০০০ ছাড়িয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা শিশু ও বয়স্কদের মাস্ক ব্যবহার ও গৃহবন্দি থাকার পরামর্শ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *