দীপাবলির বাজিতে ১০ বছরের শিশুর মৃত্যু, হাসপাতালে দেহ গায়েবের ঘটনায় তোলপাড়!
November 10, 2026
দীপাবলির রাতে দিল্লির নরেলায় বাজি ফাটানোর সময় মর্মান্তিক দুর্ঘটনায় ঋষি নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, বাজি জ্বালানোর সময় একটি রকেট দিক পরিবর্তন করে শিশুটির বুকে বিঁধে যায়। দ্রুত তাকে স্থানীয় সত্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও শিশুটি জীবিত ছিল, কিন্তু চিকিৎসকদের গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে। সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।