বয়সের সীমা শিথিলের ঘোষণায় ওড়িশার চাকরিপ্রার্থীদের মুখে হাসি!
November 10, 2026
ওড়িশা সিভিল সার্ভিস পরীক্ষায় প্রচেষ্টার সীমাবদ্ধতা প্রত্যাহার
ওড়িশা সিভিল সার্ভিস পরীক্ষায় বসার ক্ষেত্রে প্রচেষ্টার সর্বোচ্চ সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এখন থেকে সাধারণ ও এসইবিসি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমা ৪২ বছর পর্যন্ত যতবার ইচ্ছা পরীক্ষায় অংশ নিতে পারবেন। এতদিন সাধারণ প্রার্থীদের জন্য ৬ বার এবং এসইবিসিদের জন্য ৯ বারের সীমাবদ্ধতা ছিল। স্বাধীনতা দিবসের ভাষণে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। সম্প্রতি মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। সরকারের এই উদ্যোগে গ্রামীণ তরুণ-তরুণীরা নিজেদের প্রতিভা প্রমাণের অধিক সুযোগ পাবেন।