বয়স থাকলেই যত খুশি দিন পরীক্ষা! ওড়িশা সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তে খুশির জোয়ার চাকরিপ্রার্থীদের মধ্যে!
November 10, 2026
ওড়িশা সিভিল সার্ভিস পরীক্ষায় বসার ক্ষেত্রে প্রচেষ্টার সর্বোচ্চ সীমা তুলে দিল রাজ্য সরকার। এতদিন সাধারণ ও এসইবিসি প্রার্থীদের জন্য নির্দিষ্ট সংখ্যক প্রচেষ্টার বাধ্যবাধকতা থাকলেও, এখন থেকে ৪২ বছর বয়স পর্যন্ত যোগ্য প্রার্থীরা অনির্দিষ্টবার এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।
স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির ঘোষণার পর রাজ্য মন্ত্রিসভা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে রাজ্যের প্রান্তিক ও গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞরা। রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই।