রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে বড় নিয়োগের ঘোষণা, শীঘ্রই শুরু হবে প্রক্রিয়া

রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় নিয়োগের ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, নতুনভাবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা হয়েছে। পূর্বতন সরকারের আমলে এই বোর্ডে রাজনৈতিক ব্যক্তিত্বদের আধিপত্য থাকলেও, বর্তমান বোর্ড সম্পূর্ণ দুর্নীতিমুক্ত বলে দাবি করেছেন তিনি। নতুন এই বোর্ডে চেয়ার বা পদ অনুযায়ী নিয়োগের দায়িত্ব নির্ধারিত থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে ২০০০-এর বেশি ডাক্তার, ১০ হাজারের বেশি নার্সিং স্টাফ এবং ৪০ থেকে ৫০ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আগামী দিনে স্বাস্থ্য ভবনে বৈঠক অনুষ্ঠিত হবে এবং আগামী দু’দিনের মধ্যেই নিয়োগের রূপরেখা তৈরির কাজ শুরু হয়ে যাবে।

নিয়োগের সময়সীমা নিয়ে মন্ত্রী জানান, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ডাক্তার নিয়োগে প্রায় দেড় বছর সময় লাগতে পারে। তবে নার্সিং স্টাফ ও স্বাস্থ্যকর্মীদের নিয়োগ প্রক্রিয়া হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ছয় থেকে আট মাসের মধ্যে সম্পন্ন হবে। স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী ভিত্তিতে ডাক্তার ও নার্সিং স্টাফ নিয়োগ করা হবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *