‘সিরিয়াল কিসার’ তকমা নিয়ে মুখ খুললেন ইমরান হাশমি, ফাঁস করলেন পুরনো সিক্রেট
দীর্ঘদিন ধরে বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত ইমরান হাশমি। সম্প্রতি পুনেতে নিজের আসন্ন ছবি ‘গানমাস্টার জি৯’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এই তকমা নিয়ে মজার ছলে মুখ খোলেন অভিনেতা। ইমরান জানান, অতীতে টিভিতে তাঁর সিনেমা শুরু হলেই অভিভাবকরা বাচ্চাদের জোর করে ঘুম পাড়াতে পাঠিয়ে দিতেন। এই বিশেষ পরিচিতির জন্য তিনি মজার ছলে পরিচালক আদিত্য দত্তকেই দায়ী করেছেন।
প্রায় ২১ বছর পর ‘আশিক বানায়া আপনে’ ছবির টিম ফের একসঙ্গে কাজ করছে। পরিচালক আদিত্য দত্ত, সুরকার হিমেশ রেশমিয়া এবং ইমরান হাশমি এই নতুন প্রজেক্টের মাধ্যমে আবারও এক ছাদের নিচে এসেছেন। ইমরান জানান, তাঁরা এমন একটি সিনেমা দর্শকদের উপহার দিতে চেয়েছিলেন যা বড় পর্দায় দেখার মতো অভিজ্ঞতা তৈরি করবে। ‘গানমাস্টার জি৯’ একটি ভরপুর বিনোদনমূলক ছবি হিসেবেই তৈরি করা হয়েছে বলে তিনি আশাবাদী।
বর্তমান সময়ে বেশিরভাগ সিনেমার শুটিং গ্রিন স্ক্রিনে হলেও, এই ছবির ক্ষেত্রে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। হরিদ্বার, দেরাদুন এবং ঋষিকেশের আসল লোকেশনে টানা ৬০ দিন ধরে এই ছবির শুটিং সম্পন্ন হয়েছে। স্থানীয় মানুষের সহযোগিতায় সমস্ত প্রতিকূলতা কাটিয়ে কাজ শেষ করা সম্ভব হয়েছে বলে জানান অভিনেতা। আগামী ২৭ নভেম্বর, ২০২৬ তারিখে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।