স্মার্টফোনের আসক্তি কমাতে কার্যকর এই ৫টি সেটিংস
বর্তমান সময়ে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার এবং বিশেষ করে শর্টস ও রিল দেখার নেশা আমাদের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখ ও মস্তিষ্কের ওপর মারাত্মক চাপ সৃষ্টি হয়। তবে এই আসক্তি থেকে মুক্তি পেতে ফোন পুরোপুরি দূরে সরিয়ে রাখার প্রয়োজন নেই। স্মার্টফোনের কিছু সাধারণ সেটিংস পরিবর্তন করলেই স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
স্মার্টফোন ব্যবহারের সময় আমরা প্রায়ই খেয়াল করি না যে কোন অ্যাপে কত সময় ব্যয় করছি। অ্যান্ড্রয়েড ফোনে থাকা ‘ডিজিটাল ওয়েলবিইং’ ফিচারটি এক্ষেত্রে অত্যন্ত কার্যকর। এই ফিচারের মাধ্যমে আপনি প্রতিটি অ্যাপ ব্যবহারের সময় ট্র্যাক করতে পারেন। এছাড়া সবচেয়ে বেশি সময় নষ্ট করা অ্যাপগুলোতে দৈনিক টাইমার সেট করে রাখা যায়। নির্ধারিত সময় পার হয়ে গেলে এই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে ওই অ্যাপটি ব্যবহার করা থেকে বিরত রাখবে।
এই ধরনের ছোটখাটো প্রযুক্তিগত পরিবর্তন আপনার ডিজিটাল অভ্যাসে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে। নিয়মিতভাবে স্ক্রিন টাইম মনিটর করলে ফোনের প্রতি নির্ভরশীলতা ধীরে ধীরে কমে আসবে। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে নিজের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখা এখন অনেক সহজ।