বীরভূমে গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবলকে দেখতে বর্ধমান হাসপাতালে শুভেন্দু অধিকারী

বীরভূমে গুলিবিদ্ধ এক পুলিশ কনস্টেবল বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত পুলিশকর্মীকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

শনিবার এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আহত কনস্টেবলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য তাঁকে আশ্বস্ত করেন। হাসপাতাল চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী আহত কনস্টেবলের হাতে পাঁচ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

বিরোধী দলনেতা দাবি করেন, এই ঘটনার নেপথ্যে রতন শেখ নামে এক দাগী অপরাধী রয়েছে, যার বিরুদ্ধে ৩৬টি ফৌজদারি মামলা ঝুলছে। পুলিশ অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। শুভেন্দু অধিকারী আরও জানান, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *