অসুস্থ মীনাক্ষী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সাংসদ শমীক ভট্টাচার্য

প্রয়াত কবি শক্তি চট্টোপাধ্যায়ের স্ত্রী মীনাক্ষী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সাংসদ শমীক ভট্টাচার্য। অসুস্থ মীনাক্ষীদেবীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই তাঁর বাসভবনে যান শমীক। কবির ছাত্র হিসেবে দীর্ঘদিনের সুবাদে শক্তি চট্টোপাধ্যায়ের জীবন ও ব্যক্তিত্বের নানা অজানা দিক নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে কবির প্রতি শ্রদ্ধা জানাতেই এই সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছেন সাংসদ।

সাক্ষাৎ শেষে শমীক ভট্টাচার্য বলেন, কবি শক্তি চট্টোপাধ্যায়ের বর্ণময় ও জটিল জীবনযাত্রাকে সামলে নেওয়ার ক্ষেত্রে মীনাক্ষীদেবীর অবদান অনস্বীকার্য। তিনি স্মরণ করেন যে, মীনাক্ষীদেবী পাশে না থাকলে হয়তো শক্তি চট্টোপাধ্যায় সেই উচ্চতায় পৌঁছাতে পারতেন না। কবির সৃজনশীল সত্তাকে টিকিয়ে রাখতে মীনাক্ষীদেবীর ভূমিকা অপরিসীম বলেই তিনি মন্তব্য করেন।

বর্তমানে অসুস্থতা সত্ত্বেও মীনাক্ষীদেবী লেখালেখি চালিয়ে যাচ্ছেন। এই সাক্ষাতের সময় তিনি শমীক ভট্টাচার্যকে তাঁর লেখা বই ‘আন্তরিক পর্যটনে’ উপহার দেন। পাশাপাশি, নিজের আঁকা বিভিন্ন বিখ্যাত মানুষের স্কেচও তিনি সাংসদকে দেখান। এই মুহূর্তটিকে নিজের জীবনের এক দুর্লভ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন শমীক ভট্টাচার্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *