দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে নালন্দা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রবিন্দু করছে ভারত

প্রাচীন ভারতের শিক্ষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে নালন্দা বিশ্ববিদ্যালয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে নালন্দায় ‘সেন্টার ফর সাউথইস্ট এশিয়ান স্টাডিজ’ চালু করা হয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে জলবায়ু পরিবর্তন, সমুদ্র বিজ্ঞান, বাণিজ্য, জনস্বাস্থ্য এবং ডিজিটাল সহযোগিতার মতো দশটি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা চালানো হচ্ছে। নালন্দায় এখন বৌদ্ধ দর্শনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও গণিতের মতো আধুনিক ও যুগোপযোগী বিষয়গুলোও পড়ানো হচ্ছে।

আসিয়ানভুক্ত দেশগুলোর মেধাবী শিক্ষার্থীদের নালন্দার সঙ্গে যুক্ত করতে ভারত বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করেছে। জোটের দশটি সদস্য দেশের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর মোট ২০০টি স্কলারশিপ প্রদান করা হচ্ছে। এর আওতায় পড়াশোনার সম্পূর্ণ খরচ, আবাসন, বিমানভাড়া এবং মাসিক হাতখরচ ভারত সরকার বহন করছে। ব্রুনেই, কম্বোদিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনামের শিক্ষার্থীরা এই সুযোগ পাচ্ছেন।

ঐতিহাসিক নালন্দা বিশ্ববিদ্যালয়কে কেবল সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে সীমাবদ্ধ না রেখে, একে জ্ঞান ও গবেষণার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে নয়াদিল্লি। প্রাচীন সভ্যতা ও বৌদ্ধ দর্শনের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ভারত ও আসিয়ান দেশগুলোর দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও মজবুত করবে। প্রধানমন্ত্রীর সফর এবং নালন্দার এই নতুন ভূমিকা ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *