ফ্যাটি লিভারের সমস্যা নিয়ন্ত্রণে ডায়েটে রাখুন এই সাতটি খাবার

অ্যালকোহলজনিত এবং নন-অ্যালকোহলিক উভয় ধরনের ফ্যাটি লিভারের সমস্যা বর্তমানে বেশ উদ্বেগজনক। স্থূলতা, প্রক্রিয়াজাত খাবারের অতিরিক্ত ব্যবহার, শারীরিক পরিশ্রমের অভাব এবং অতিরিক্ত মদ্যপান লিভারে চর্বি জমার প্রধান কারণ। এছাড়া ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল এবং নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও এই ঝুঁকি বাড়িয়ে দেয়। তবে প্রাথমিক পর্যায়ে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার সঠিক পরিবর্তনের মাধ্যমে প্রাকৃতিকভাবেই এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব।

লিভারের স্বাস্থ্য ভালো রাখতে ডায়েটে ব্ল্যাক কফি অন্তর্ভুক্ত করা যেতে পারে, যা লিভারের এনজাইম স্বাভাবিক রাখতে এবং ফাইব্রোসিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। সবুজ শাকসবজিতে থাকা ক্লোরোফিল, ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সহায়তা করে। এছাড়া এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল লিভারের চর্বি কমাতে এবং এনজাইমের মাত্রা উন্নত করতে কার্যকর ভূমিকা পালন করে।

স্যামন, সার্ডিন ও টুনার মতো মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শরীরের প্রদাহ কমায় এবং লিভার কোষে অতিরিক্ত চর্বি জমা রোধ করে। পাশাপাশি আখরোট, কাঠবাদাম, শণের বীজ ও চিয়া সিড ভিটামিন ই এবং স্বাস্থ্যকর ফ্যাটের জোগান দেয়। মটরশুঁটি রক্তে শর্করা ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এছাড়া বেরি, আঙুর ও সাইট্রাস ফলের অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *