পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুতে উত্তাল এলাকা, থানায় পৌঁছালেন বিধায়করা

পানিহাটির ১৪ নম্বর ওয়ার্ডের রেল সাইটিং বাজার এলাকায় এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে স্থানীয় এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার প্রতিবাদ করেছিলেন ১ নম্বর মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহা। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে গালিগালাজ করা হয়। রুমাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্বামী তথা বিজেপি কর্মী অরূপ সাহা। গুরুতর আহত অবস্থায় তাঁকে সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হতেই পানিহাটির বিধায়ক রত্না দে নাগ এবং ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী থানায় পৌঁছান। দুই বিধায়কের উপস্থিতিতে শেষ পর্যন্ত এফআইআর দায়ের করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বিধায়করা।

নিহত বিজেপি কর্মীর স্ত্রী রুমা সাহার অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া ব্যক্তিদের মদতেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *