বাংলার রাস্তায় নামছে বিলাসবহুল ভলভো এসি স্লিপার বাস, জানুন বিস্তারিত

যাত্রীদের আরামদায়ক ও ঝঞ্ঝাটহীন সফরের অভিজ্ঞতা দিতে রাজ্য পরিবহণ নিগমের (এসবিএসটিসি) বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক ভলভো ৯৬০০ সিরিজের মাল্টি-অ্যাক্সেল এসি স্লিপার বাস। প্রাথমিকভাবে কলকাতা থেকে পুরী এবং শিলিগুড়ির মতো গুরুত্বপূর্ণ দূরপাল্লার রুটে এই বাস পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে পরিবহণ দফতর। রাতের যাত্রায় আরামদায়ক সফরের জন্য এই বাসগুলি বিশেষ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই চারটি বিলাসবহুল ভলভো বাস এসবিএসটিসির হাতে এসে পৌঁছেছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ছয়টি বাস যুক্ত হবে। পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের তথ্য অনুযায়ী, রাজ্য সরকার ধাপে ধাপে মোট ৪০টি ভলভো বাস নামানোর পরিকল্পনা করেছে। প্রতিটি বাসের বাজারমূল্য প্রায় এক থেকে দেড় কোটি টাকার কাছাকাছি।

এই বাসগুলির বাহ্যিক রূপেও বিশেষ চমক রাখা হয়েছে। বাসের গায়ে বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যের আদলে হাওড়া ব্রিজ ও দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। ট্রেনের ওপর নির্ভরতা কমিয়ে সড়কপথে যাতায়াতকে আরও জনপ্রিয় ও আরামদায়ক করে তুলতেই পরিবহণ দফতরের এই বিশেষ উদ্যোগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *