রোহিতের বাড়িতে গুলি, আন্ডারওয়ার্ল্ডে রাজ করার ছক ফাঁস!

বলিউড পরিচালক রোহিত শেট্টির মুম্বাইয়ের বাসভবনে গত ১ ফেব্রুয়ারি গুলিবর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ কুমার ওরফে ‘গাঠ’-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স এবং মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার যৌথ অভিযানে আগ্রার বাহ এলাকা থেকে তাকে ধরা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, কুখ্যাত শুভম লোনকর গ্যাংয়ের নির্দেশে তোলাবাজির মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে ত্রাস সৃষ্টির লক্ষ্যেই এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। অভিযুক্ত প্রদীপ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই গ্যাংয়ের প্ররোচনায় প্রলুব্ধ হয়ে এই অপরাধে জড়িয়ে পড়ে।

ঘটনার পর থেকে মুম্বাই পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা, অস্ত্র আইন এবং কঠোর ‘মকোকা’ আইনে মামলা দায়ের করে তদন্ত চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে নিরাপত্তা উদ্বেগের মধ্যে পরিচালক রোহিত শেট্টি তাঁর আসন্ন ছবি ‘গোলমাল ৫’-এর শুটিং অব্যাহত রেখেছেন এবং পেশাদার কাজের প্রতি তাঁর মনোনিবেশ বজায় রেখেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *