বিজেপি এলে কি বন্ধ হবে মাছ-মাংস? হিমন্তর মন্তব্যে শোরগোল!

বাংলার নির্বাচনী প্রচারে খাদ্যাভ্যাস নিয়ে জারি থাকা রাজনৈতিক বিতর্কের জবাব দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে এসে তিনি স্পষ্ট করেছেন যে, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মাছ বা পাঁঠার মাংস খাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হবে না। তবে তিনি একইসঙ্গে জানিয়েছেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে গো-মাংস নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত।

বাংলার মানুষের মাছ-ভাতের সংস্কৃতির ওপর বিজেপির কোনো হস্তক্ষেপের পরিকল্পনা নেই বলে দাবি করে হিমন্ত বিশ্ব শর্মা জানান, তৃণমূল কংগ্রেস এ বিষয়ে ভুল প্রচার চালিয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খাদ্য নিয়ে এই নতুন বয়ান আসন্ন ভোটের ময়দানে এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। শাসক দলের প্রচারের পাল্টা হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্য রাজ্যের নির্বাচনি উত্তাপ আরও বাড়িয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *