পরিবেশ রক্ষায় স্পিকারের অভিনব আহ্বান: সেলফির বদলে মায়ের নামে গাছ লাগান
রাজ্য বিধানসভার মাননীয় স্পিকার রথীন্দ্রনাথ বোস পরিবেশ সুরক্ষায় এক অভিনব বার্তা দিয়েছেন। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন যে, তাঁর সঙ্গে ছবি তোলার পরিবর্তে যেন প্রত্যেকে একটি করে গাছ লাগান।
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় বলে তিনি মনে করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির প্রসঙ্গ টেনে স্পিকার উল্লেখ করেন যে, মা আমাদের ভালোবাসার আশ্রয়স্থল। তাই মায়ের নামে একটি গাছ লাগানো নিঃসন্দেহে একটি মহৎ কাজ।
ফেসবুকে তিনি লিখেছেন, যারা তাঁর সঙ্গে ছবি তুলবেন, তাদের কাছে তাঁর একান্ত অনুরোধ, ছবি তোলার পর যেন তারা অবশ্যই একটি করে গাছ রোপণ করেন। শুধু সাধারণ মানুষই নন, রাজ্যের সকল বিধায়কদের কাছেও তিনি একটি বিশেষ আবেদন জানিয়েছেন। স্পিকারের আর্জি, প্রতিটি বিধায়ক যেন তাঁদের নিজ নিজ বিধানসভা এলাকায় প্রতি মাসে অন্তত ১০০টি করে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেন। এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় গাছের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পরিবেশ রক্ষায় তা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।