প্রেশার কুকারে রান্নার আগে সাবধান! এই ৫টি খাবার ডেকে আনতে পারে বড় বিপদ

রান্নার কাজ দ্রুত সারতে অনেকেই প্রেশার কুকারের ওপর ভরসা করেন। তবে সব ধরনের খাবার এই যন্ত্রে রান্না করা স্বাস্থ্যসম্মত নয়। কিছু নির্দিষ্ট খাবার প্রেশার কুকারে রান্না করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে এবং বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায়।

বিশেষজ্ঞরা বলছেন, পালং শাক, ব্রকলি বা মেথির মতো সবুজ শাক-সবজি প্রেশার কুকারে উচ্চ চাপে রান্না করলে সেগুলোর ভিটামিন এ, সি, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয়ে যায়। অতিরিক্ত তাপে শাকের নাইট্রেট ক্ষতিকারক নাইট্রাইটে পরিণত হতে পারে, যা শরীরের জন্য বিষাক্ত। তাই শাকসবজি খোলা পাত্রে রান্না করাই শ্রেয়।

মাছ অত্যন্ত নরম হওয়ায় প্রেশার কুকারের চাপে এর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন ভেঙে যায়। এতে মাছের গুণমান নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষতিকারক হিস্টামিন তৈরি হতে পারে, যা অ্যালার্জি ও পেটের সমস্যার কারণ।

দুধ বা দুগ্ধজাত খাবার কুকারে রান্না করলে তা পুড়ে গিয়ে অ্যাক্রিলামাইডের মতো ক্ষতিকারক পদার্থ তৈরি করে। এছাড়াও, দুধের ছিটে কুকারের সেফটি ভালভ আটকে দিয়ে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে।

অনেকেই প্রেশার কুকারে ডিপ ফ্রাই বা তেলে ভাজার কাজ করেন, যা অত্যন্ত বিপজ্জনক। গরম তেলে জলের ছিটে পড়লে বা অতিরিক্ত চাপে তেল ছিটকে ভয়াবহ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।

পাস্তা বা নুডলসের মতো খাবার কুকারে রান্না করলে অতিরিক্ত স্টার্চ থেকে ফেনা তৈরি হয়, যা কুকারের সিটি ও ভালভ আটকে দেয়। এতে কুকার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই স্বাস্থ্য ও নিরাপত্তা বজায় রাখতে এই খাবারগুলো খোলা পাত্রে রান্না করাই বুদ্ধিমানের কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *