ভবানীপুরে মুখ্যমন্ত্রীর প্রস্তাবকের বাড়িতে আচমকা আয়কর হানা!

ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর প্রস্তাবক হিসেবে থাকা মিরাজ এবং তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িসহ কলকাতার একাধিক স্থানে শুক্রবার সকালে আকস্মিক তল্লাশি অভিযান চালিয়েছে আয়কর বিভাগ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোচবিহারের এক জনসভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিজেপি নিজেরা কালো টাকার পাহাড় তৈরি করে রেখেছে এবং ভোটে জেতার ক্ষমতা নেই বলেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূলের নেতা-নেত্রীদের হেনস্থা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *