পরিবারের সদস্য হতে চান শিবপ্রসাদ মুখার্জি, একদিনের জন্য সুযোগ পাবেন সাধারণ মানুষ

টলিউডের জনপ্রিয় পরিচালক ও অভিনেতা শিবপ্রসাদ মুখার্জি এবার সাধারণ মানুষের ঘরের মানুষ হয়ে ওঠার উদ্যোগ নিয়েছেন। ‘ফ্যামিলিওয়ালা’ নামের এই বিশেষ আয়োজনে অংশ নিয়ে যে কেউ একদিনের জন্য শিবপ্রসাদকে নিজের পরিবারের সদস্য হিসেবে পাওয়ার সুযোগ পাবেন।

এই উদ্যোগের প্রচারমূলক পোস্টারে হলুদ পাঞ্জাবি পরিহিত শিবপ্রসাদকে হাতে একটি ব্ল্যাকবোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যেখানে লেখা রয়েছে ‘আমাকে ভাড়া পাওয়া যাচ্ছে’। এই সুযোগ পাওয়ার জন্য আগ্রহীদের নিজেদের পরিবারের গল্প লিখে পাঠাতে হবে। কেন তারা শিবপ্রসাদকে তাদের পরিবারের একজন হিসেবে পেতে চান, সেই কারণটিও বিস্তারিত জানাতে হবে। আবেদনকারীদের নাম, যোগাযোগের নম্বর এবং পরিবারের গল্প ইমেলের মাধ্যমে yourfamilywala@gmail.com ঠিকানায় পাঠাতে হবে।

উইন্ডোজের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাপ্ত আবেদনগুলো থেকে চারটি পরিবারকে নির্বাচন করা হবে। নির্বাচিত চারটি পরিবারের সঙ্গে শিবপ্রসাদ মুখার্জি একটি পুরো দিন কাটাবেন। এই সময়টিতে আড্ডা, গল্প এবং হাসি-ঠাট্টার মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন তিনি। এই বিশেষ সুযোগটি পাওয়ার জন্য কোনো অর্থ খরচের প্রয়োজন নেই, বরং পরিবারের আবেগঘন গল্পই হবে মূল বিবেচ্য বিষয়। এখন দেখার বিষয়, কোন চারটি পরিবার শেষ পর্যন্ত শিবপ্রসাদকে তাদের ‘ফ্যামিলিওয়ালা’ হিসেবে পাওয়ার সুযোগ পায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *