এসআইআর ট্রাইব্যুনালের বিচারপতিদের মাসিক সাম্মানিক বৃদ্ধি, মুখ্যসচিবকে চিঠি কমিশনের

নির্বাচন কমিশন এসআইআর ট্রাইব্যুনালে নিযুক্ত কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবং অন্যান্য প্রাক্তন বিচারপতিদের মাসিক সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রাক্তন প্রধান বিচারপতি এখন থেকে প্রতি মাসে ২ লক্ষ ৬০ হাজার টাকা এবং অন্যান্য প্রাক্তন বিচারপতিরা প্রতি মাসে ২ লক্ষ ৫০ হাজার টাকা সাম্মানিক হিসেবে পাবেন।

কমিশন সূত্রে খবর, এই বর্ধিত সাম্মানিক গত ২০ নভেম্বর থেকে কার্যকর হবে। সাম্মানিক বৃদ্ধির পাশাপাশি, নির্বাচন কমিশন রাজ্যের মুখ্যসচিবকে একটি চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে ট্রাইব্যুনালের বিচারপতিদের বকেয়া সাম্মানিক এবং অন্যান্য প্রাপ্য খরচ দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে গত এপ্রিল মাসে এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের আবেদন নিষ্পত্তির লক্ষ্যে এই বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ৬০ লক্ষেরও বেশি নাম ‘বিচারাধীন’ তালিকায় রাখা হয়েছিল। তথ্যগত অসঙ্গতির মামলাগুলি নিষ্পত্তির দায়িত্ব এই ট্রাইব্যুনালের ওপর ন্যস্ত করা হয়। বাদ পড়া বহু ভোটার নিজেদের বৈধ দাবি করে ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন। যদিও কিছু মামলার নিষ্পত্তি হয়েছে, তবুও অধিকাংশ আবেদন এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। এর আগে পরিকাঠামোগত সমস্যা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে কয়েকজন বিচারপতি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *