বাড়িতেই তৈরি করুন সুস্বাদু কাতলা মাছের ভর্তা: রইল সহজ রেসিপি
সাধারণত ডিম বা মাংসের ভর্তা অনেকেরই পছন্দের তালিকায় থাকে। তবে ভাতের পাতে একটু নতুনত্ব আনতে চাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু কাতলা মাছের ভর্তা। এই পদটি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না এবং এর প্রস্তুত প্রণালীও অত্যন্ত সহজ।
প্রয়োজনীয় উপকরণের মধ্যে রয়েছে তিন থেকে চার টুকরো কাতলা মাছ, একটি মাঝারি মাপের পেঁয়াজ, দুই থেকে তিনটি কাঁচালঙ্কা, পরিমাণমতো ধনেপাতা কুচি, নুন, কাঁচা সর্ষের তেল এবং সামান্য শুকনো লঙ্কা।
প্রথমে মাছের টুকরোগুলো নুন ও হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নিতে হবে। মাছ ঠান্ডা হলে সাবধানে কাঁটা বেছে আলাদা করে নিন। এরপর কাঁটা ছাড়ানো মাছগুলো হাত বা চামচের সাহায্যে এমনভাবে মাখতে হবে যাতে মাছের টুকরোগুলো একেবারে মিহি না হয়ে যায়। এতে ভর্তার স্বাদ ও গঠন ভালো থাকে।
এরপর মিহি করে বাটা কাঁচালঙ্কা, ভাজা পেঁয়াজ কুচি ও স্বাদমতো নুন মাছের সঙ্গে মিশিয়ে নিন। স্বাদ আরও বাড়াতে চাইলে শুকনো খোলায় ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। সবশেষে ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল ও টাটকা ধনেপাতা কুচি ছড়িয়ে ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে জিভে জল আনা কাতলা মাছের ভর্তা। শীতের দুপুরে ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে এই পদটি পরিবেশন করলে তা ভোজনরসিকদের মন জয় করবে।