রোজ ডিম খেলে কি কোলেস্টেরল বাড়ে? কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ডিমকে প্রোটিনের একটি অত্যন্ত উৎকৃষ্ট উৎস হিসেবে বিবেচনা করা হয়। একটি বড় ডিমে প্রায় ৬ গ্রাম উচ্চমানের প্রোটিন এবং শরীরের জন্য প্রয়োজনীয় নয়টি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে, যে কারণে একে 'কমপ্লিট প্রোটিন' বলা হয়। এছাড়াও, ভিটামিন বি১২, রাইবোফ্ল্যাভিন এবং সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল ডিমে ভরপুর থাকে, যা শরীরের সার্বিক সুস্থতার জন্য অপরিহার্য।

তবে, ডিমের কুসুমে কোলেস্টেরল থাকার কারণে অনেকেই নিয়মিত ডিম খেতে দ্বিধা বোধ করেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রক্তে কোলেস্টেরলের মাত্রা মূলত বংশগত কারণ, খাদ্যাভ্যাস, শরীরের ওজন এবং কায়িক শ্রমের ওপর নির্ভরশীল। বেশিরভাগ সুস্থ মানুষের জন্য প্রতিদিন ডিম খাওয়া নিরাপদ বলে বিবেচিত। গবেষণায় দেখা গেছে, ডিম খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না বা হৃদরোগের ঝুঁকিও বৃদ্ধি পায় না।

খাবারে থাকা কোলেস্টেরলের চেয়ে বরং স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট রক্তে 'খারাপ' কোলেস্টেরল বা এলডিএল বাড়াতে বেশি দায়ী। ডিম রান্নার পদ্ধতির ওপরও স্বাস্থ্যের বিষয়টি নির্ভর করে। মাখন, ঘি বা অতিরিক্ত নুন দিয়ে রান্নার বদলে সেদ্ধ ডিম, পোচ বা হালকা তেলে ভাজা ডিম খাওয়া অধিক স্বাস্থ্যকর। ডিমের সঙ্গে শাকসবজি, দানাশস্য ও ফাইবার জাতীয় খাবার যোগ করলে তা আরও সুষম ডায়েট হয়ে ওঠে। উল্লেখ্য, ডিমের সাদা অংশে কোলেস্টেরল থাকে না, আর কুসুমে থাকে ভিটামিন ডি ও কোলিন। প্রক্রিয়াজাত মাংস বা অন্যান্য প্রক্রিয়াজাত খাবারের বদলে ডিম ডায়েটে রাখলে তা পুষ্টিগুণ অনেকটাই বাড়িয়ে দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *