সম্পর্কে নিজের সত্তা হারাচ্ছেন? এই লক্ষণগুলি চিনে নিন

প্রেমে পড়ার পর অনেক সময় মানুষ সঙ্গীর প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে নিজের ভালো লাগা বা প্রয়োজনগুলোকে গৌণ মনে করতে শুরু করে। সম্পর্কের একেবারে শুরুতে এই বিষয়টি সহজে নজরে না এলেও, ধীরে ধীরে এর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে।

সঙ্গীর পছন্দকে নিজের পছন্দ হিসেবে গ্রহণ করা এবং নিজের পুরনো শখ বা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা সম্পর্কের ক্ষেত্রে একটি বড় সংকেত। অনেক সময় সম্পর্কের খাতিরে বন্ধু বা পরিবারের সঙ্গে যোগাযোগ কমিয়ে ফেলার প্রবণতা দেখা যায়। একান্ত সময় কাটানোর নামে পরিচিত মানুষদের থেকে দূরে সরে যাওয়ার ফলে পরবর্তীতে একাকীত্ব তৈরি হতে পারে।

এছাড়াও, নিজের মতামত প্রকাশে দ্বিধা করা বা সব বিষয়ে সঙ্গীর অনুমোদনের ওপর নির্ভরশীল হয়ে পড়া আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারে। এমনকি সঙ্গীর মেজাজের ওঠানামার ওপর নিজের দিনের ভালো-মন্দ নির্ভর করাও একটি সুস্থ সম্পর্কের লক্ষণ নয়। বিশেষজ্ঞদের মতে, ভালোবাসা মানে নিজেকে মুছে ফেলা নয়। একটি সুস্থ সম্পর্কে দুজন মানুষেরই নিজস্ব আকাশ ও ব্যক্তিগত পরিসর থাকা প্রয়োজন। সঙ্গীকে ভালোবাসার পাশাপাশি নিজের স্বপ্ন, কাজ ও আত্মসম্মান বজায় রাখলে সম্পর্ক আরও দৃঢ় ও ভারসাম্যপূর্ণ হয়। তাই সম্পর্ক যতই গভীর হোক না কেন, নিজের সত্তাকে অক্ষত রাখা অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *