সংসদে বিল পাশ হলেই শুরু হবে ডিলিমিটেশন, নেতৃত্বে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

দেশের সংসদীয় আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পরেই ডিলিমিটেশনের কাজ শুরু হবে। কেন্দ্রের প্রস্তাবিত বিল অনুযায়ী, এই ডিলিমিটেশন কমিশনের গঠন এবং কার্যপদ্ধতি নির্ধারিত হবে। এই কমিশনে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিদের উপস্থিতি থাকলেও, নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে মুখ্য নির্বাচন কমিশনার অথবা তাঁর মনোনীত ব্যক্তিরাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরেই এই প্রক্রিয়া শুরু করবে কমিশন। পুরো ডিলিমিটেশন প্রক্রিয়ার নেতৃত্বে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বর্তমান সময়সূচি অনুযায়ী, তাঁর কার্যকালের মেয়াদ ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত রয়েছে। এর ফলে ২০২৯ সালের পরবর্তী লোকসভা নির্বাচনের আগে আসন পুনর্বিন্যাসের সম্পূর্ণ দায়িত্ব তাঁর কাঁধেই থাকবে।

মোদী সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই প্রক্রিয়ার মাধ্যমেই আগামী নির্বাচনের রূপরেখা তৈরি করা হবে। উল্লেখ্য, ২০২৯ সালের লোকসভা নির্বাচনে আসন সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী, সেই নির্বাচনে লোকসভার আসন সংখ্যা ৮৫০টিতে পৌঁছাতে পারে। এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার দায়িত্ব জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ওপরই ন্যস্ত থাকবে। বিল পাশ হওয়ার পর থেকেই এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ পূর্ণোদ্যমে শুরু হবে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *