বিশ্ব বাজারে নতুন সংকট, হরমুজ প্রণালীতে অনিশ্চয়তার মাঝেই তেলের দাম দ্রুত বৃদ্ধির আশঙ্কা!

আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও মূল্য নিয়ে নতুন করে চরম উদ্বেক তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে সাময়িক সংঘর্ষবিরতি চললেও বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ যাতায়াতের সংকট ও অনিশ্চয়তা এখনো কাটেনি। এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন এক কঠোর সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের (Crude Oil) দাম আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তথ্যাভিজ্ঞ মহলের মতে, এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মুদ্রাস্ফীতি ডেকে আনতে পারে।

মার্কিন সিদ্ধান্তের কোপ ও সরবরাহ হ্রাস

ভূ-রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতির কথা বিবেচনা করে রাশিয়ার অশোধিত তেল বিক্রির ওপর সাময়িকভাবে কিছু ছাড় দিয়েছিল ওয়াশিংটন। কিন্তু ট্রাম্প সরকার আকস্মিকভাবে সেই বাণিজ্যিক ছাড় প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। আমেরিকার এই কঠোর পদক্ষেপের ফলে রাশিয়ার তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হবে। হরমুজ প্রণালীর বিদ্যমান সংকটের মধ্যে এই নতুন নিষেধাজ্ঞা যুক্ত হওয়ায় বিশ্ব বাজারে তেলের সার্বিক সরবরাহ ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খাবে বলে নিশ্চিত বিশেষজ্ঞরা।

বিশ্ব অর্থনীতিতে সম্ভাব্য নেতিবাচক প্রভাব

যোগানের তুলনায় চাহিদা বহুগুণ বেড়ে যাওয়ায় আগামী দিনগুলোতে অশোধিত তেলের দাম দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। তেলের এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে পরিবহন ক্ষেত্র এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর। ভারতসহ যে সমস্ত দেশ আমদানিকৃত তেলের ওপর নির্ভরশীল, তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় টান পড়তে পারে। এই বৈশ্বিক জ্বালানি সংকট দ্রুত নিরসন না হলে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *