দেড় কোটি টাকার প্রতারণা, ১৫ তরুণীকে বিয়ে করে শ্রীঘরে ভুয়া বর!

অনলাইন ম্যাট্রিমনি সাইটকে ব্যবহার করে তরুণীদের সঙ্গে প্রতারণার অভিযোগে মতিউর রহমান নামে কলকাতার বউবাজারের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজেকে বার্ষিক দেড় কোটি টাকা বেতনের কর্পোরেট চাকুরে—‘মানিক রায়’ পরিচয় দিয়ে সে কমপক্ষে ১৫ জন তরুণীকে বিয়ে করেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন অজুহাতে ওই নারীদের কাছ থেকে সে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

প্রতারণার শিকার নৈহাটির এক তরুণীর অভিযোগের ভিত্তিতে এই চক্রের পর্দাফাঁস হয়। অভিযুক্ত যুবক টাকা চাওয়ার সময় যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়েছিল, তাতে অসঙ্গতি দেখে ওই তরুণীর সন্দেহ হয়। পরে সোশ্যাল মিডিয়া ঘেঁটে তিনি আরও একাধিক ভুক্তভোগীর সন্ধান পান এবং নিশ্চিত হন যে তাদের সঙ্গেও একই প্রতারণা করা হয়েছে। ঘটনার সত্যতা পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মতিউরকে গ্রেপ্তার করেছে। বর্তমানে পুলিশ এই প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *