দিল্লির যন্তরমন্তরে বই ও তেরঙ্গা হাতে গর্জে ওঠার ডাক দিল ককরোচ জনতা পার্টি!

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ও শিক্ষা সংস্কারের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে সমর্থকদের জাতীয় পতাকা ও বই হাতে আসার আহ্বান জানানো হয়েছে। এই বিক্ষোভ সমাবেশের জন্য দিল্লি পুলিশ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুমতি দিয়েছে।

শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখতে ঘটনাস্থলে দিল্লি পুলিশ অন্তত দুই হাজার কর্মী মোতায়েন করেছে। পাশাপাশি সিজেপির পক্ষ থেকে সমর্থকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে পুলিশের প্রতিটি পদক্ষেপের ভিডিও ধারণ এবং কোনো ধরনের প্ররোচনায় পা না দেওয়া। মূলত নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং দেশের শিক্ষাব্যবস্থার বেহাল দশার প্রতিবাদেই রাজপথে নেমেছে সিজেপি। ১৬ মে অনলাইন ভিত্তিক ব্যঙ্গাত্মক আন্দোলন হিসেবে যাত্রা শুরু করা এই সংগঠনটি বর্তমানে শিক্ষা সংস্কারের দাবিতে গণআন্দোলনের রূপ নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *