নবান্নের কড়া নির্দেশ, ৫ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে রাজ্যের সমস্ত মাদ্রাসার রিপোর্ট!

রাজ্যজুড়ে থাকা সমস্ত মাদ্রাসার পূর্ণাঙ্গ সমীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নতির লক্ষ্যে আগামী ৫ জুলাইয়ের মধ্যে জেলাভিত্তিক মাদ্রাসার যাবতীয় তথ্য সংগ্রহ করে নবান্নে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সমীক্ষার মাধ্যমে প্রতিটি মাদ্রাসার অবস্থান, প্রতিষ্ঠার সময়কাল, সরকারি নিবন্ধীকরণ, ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষাকর্মীদের সংখ্যা এবং পাঠক্রমের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি মাদ্রাসাগুলো আবাসিক কি না এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কি না, তাও নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া এই প্রক্রিয়ায় মাদ্রাসাগুলোতে কোনো ধরনের অনিয়ম বা বেআইনি কার্যকলাপ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখবে প্রশাসন। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যে অসঙ্গতি ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তবে কোনো শিক্ষার্থীর পঠনপাঠন বন্ধ করা হবে না বা কোনো শিক্ষার্থীকে ছাঁটাই করা হবে না। বর্তমান শিক্ষাব্যবস্থা স্বাভাবিক নিয়মেই চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *