দিঘায় নতুন ধাম, নাম বদলের ঘোষণায় শোরগোল!

দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দটি প্রত্যাহারের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, এখন থেকে এই তীর্থস্থানটি আনুষ্ঠানিকভাবে ‘শ্রীশ্রী জগন্নাথ মন্দির সাংস্কৃতিক কেন্দ্র’ হিসেবে পরিচিত হবে। নবান্নে অনুষ্ঠিত এই বৈঠকে ওডিশার সাংসদ সম্বিত পাত্র এবং মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল উপস্থিত ছিলেন।

সনাতন সংস্কৃতি অনুযায়ী ‘জগন্নাথ ধাম’ কেবল পুরীর ক্ষেত্রেই প্রযোজ্য হওয়ায় ওডিশা সরকার দীর্ঘদিন ধরে দিঘার মন্দিরের নামকরণে আপত্তি জানিয়ে আসছিল। ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি বিষয়টি নিয়ে বর্তমান রাজ্য সরকারের কাছে পুনরায় আবেদন জানিয়েছিলেন। মঙ্গলবার সেই দাবি মেনে নিয়ে মুখ্যমন্ত্রী জানান, দিঘায় ‘ধাম’ শব্দটি সনাতন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে নাম পরিবর্তন হলেও মন্দিরের যাবতীয় আচার-অনুষ্ঠান ও পুজো-পাঠ আগের নিয়ম মেনেই চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *