ট্রেনে মনের মতো সিট পাওয়ার ৫টি অবিশ্বাস্য গোপন ট্রিকস!
আইআরসিটিসি (IRCTC) অ্যাপ বা ওয়েবসাইটে কিছু গোপন ফিচার ও ট্রিকস অনুসরণ করলে দূরপাল্লার ট্রেন যাত্রায় পছন্দের সিট পাওয়ার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ বেড়ে যায়। মূলত ভারতীয় রেলের স্বয়ংক্রিয় আসন বণ্টন প্রক্রিয়ার অ্যালগরিদমকে কাজে লাগিয়ে সহজ পাঁচটি কৌশলের মাধ্যমে যাত্রীরা তাদের পছন্দমতো লোয়ার বার্থ বা একই কামরায় সিট নিশ্চিত করতে পারেন।
টিকিট বুকিংয়ের সময় সময় বাঁচাতে আগে থেকেই ‘মাস্টার লিস্ট’ তৈরি করে তাতে পরিবারের সদস্যদের তথ্য ও পছন্দের সিট সেভ করে রাখা জরুরি। বুকিংয়ের সময় বাথ প্রেফারেন্সে নিজ পছন্দ অনুযায়ী ‘লোয়ার’ অপশন নির্বাচন করা, বয়স্কদের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন কোটা ব্যবহার করা এবং রিজার্ভেশন চয়েসে ‘বুক অনলি ইফ এটলিস্ট ওয়ান লোয়ার বার্থ ইজ অ্যালোটেড’ অপশনে টিক দেওয়া পছন্দের সিট পাওয়ার কার্যকর উপায়। এছাড়া, পরিবারের সব সদস্যকে একই কোচে পেতে চাইলে রিজার্ভেশন চয়েসের সংশ্লিষ্ট বক্সে টিক চিহ্ন দিতে হবে। তবে মনে রাখতে হবে, ট্রেনের টিকিট যত আগে বুক করা হবে, এই পদ্ধতিগুলো তত বেশি কার্যকর হবে।