বৌদির ‘গোপন’ মেসেজ পেয়েই মৃত্যুফাঁদে দেওর!

কর্নাটকের বল্লারি জেলার মোকা থানা এলাকায় বসনগৌড় নামে বছর সাতাশের এক যুবককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। গত ৭ জুন সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পরদিন বল্লারির এলএলসি খালের পাশ থেকে তাঁর অর্ধেক পুড়িয়ে দেওয়া ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ মৃতের দাদা দোদবসনগৌড়, বৌদি শ্বেতা এবং তাঁর ভাই সতীশকে গ্রেপ্তার করেছে।

তদন্তে জানা গেছে, বসনগৌড় দীর্ঘদিন ধরে শ্বেতাকে কুপ্রস্তাবসহ অশ্লীল মেসেজ পাঠিয়ে ব্ল্যাকমেইল করছিলেন। এই অতিষ্ঠ পরিস্থিতির কথা শ্বেতা তাঁর স্বামী ও ভাইকে জানালে তাঁরা দেওরকে খুনের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, ঘটনার রাতে শ্বেতার ফোন থেকেই বসনগৌড়কে দেখা করার বার্তা পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছানোর পর দোদবসনগৌড় ও তাঁর শ্যালক মিলে বসনগৌড়কে শ্বাসরোধ করে হত্যা করেন এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে পেট্রোল ঢেলে তাঁর দেহ পুড়িয়ে ফেলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *