পরমাণু অস্ত্র বানাতে পারবে না ইরান, ট্রাম্পের হুংকারে কাঁপছে বিশ্ব!

সুইৎজারল্যান্ডে শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া চূড়ান্ত শান্তি চুক্তির ঠিক আগমুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়ার রাজনীতি। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে, ইরান ভবিষ্যতে আর কখনও পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে, ইরান পুনর্গঠনের জন্য আমেরিকার ৩০০ বিলিয়ন ডলার প্রদানের খবরকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে এমন কোনো অর্থ সাহায্যের দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি।

এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মুহাম্মদ বাঘেই গালিবাফ একটি প্রাথমিক সমঝোতাপত্রে স্বাক্ষর করেছেন। প্রস্তাবিত এই চুক্তির কাঠামোয় ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর কড়া নজরদারি, ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং আঞ্চলিক উত্তেজনা নিরসনের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে পরমাণু অস্ত্র ত্যাগের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা না পাওয়ায় এবং ওয়াশিংটন ও তেহরানের এমন বিপরীতমুখী অবস্থানে শুক্রবারের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াটি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *