স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার! টলিপাড়ার অচলাবস্থা নিয়ে মরিয়া হাইকোর্ট

টলিপাড়ার অচলাবস্থা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

টালিগঞ্জ স্টুডিয়োপাড়ার দীর্ঘদিনের গোলমাল, একনায়কতন্ত্র এবং চরম অচলাবস্থার ঘটনায় সরাসরি রাজ্য সরকারের কাছে জবাব চাইল কলকাতা হাইকোর্ট। সোমবার এই সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানিতে বিচারপতির অমৃতা সিনহা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিবের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। আগামী ২০ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। শুনানিকালে ফেডারেশনের প্রধান অভিযুক্ত স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারের বিষয়টিও আদালতে উঠে আসে।

স্টুডিয়োপাড়ায় কাজের পরিবেশ নষ্টের অভিযোগে বছর দুয়েক আগে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন টলিপাড়ার প্রথম সারির পরিচালক ও কলাকুশলীরা। পরবর্তীকালে রাজনৈতিক সমীকরণের কারণে মূল আবেদনকারীদের একাংশ সরে এলেও, একজন পরিচালক তাঁর দায়ের করা আদালত অবমাননার মামলা চালিয়ে যাচ্ছেন। আদালত জানতে চেয়েছে, স্টুডিয়োপাড়ার এই পরিস্থিতি সামাল দিতে তথ্য ও সংস্কৃতি দপ্তর এতদিন কী কী পদক্ষেপ গ্রহণ করেছে এবং বর্তমানে কতজন মামলা লড়ছেন, তাও পরবর্তী শুনানিতে স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *