জন্মদাত্রী মাকে কুপিয়ে মুণ্ডুচ্ছেদ! ছেলের এই নৃশংসতায় শিউরে উঠছে এলাকা

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানা এলাকার কাঁউরচণ্ডি গ্রামে ৬৫ বছর বয়সি বৃদ্ধা ভারতী চক্রবর্তীকে হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ভোরে নিজের বাড়িতেই ধারালো কুঠার দিয়ে কোপানোর পর ভারতী দেবীর দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর নিজের ছেলে বাসুদেব চক্রবর্তীর বিরুদ্ধে। ঘটনার পর দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটি একটি বস্তায় ভরে বাড়ির কাছের পুকুরে ফেলে দিয়েছিল সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে এবং পুকুর থেকে বৃদ্ধার কাটা মাথাটি উদ্ধার করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়ার পর বাসুদেব নিজের অপরাধ স্বীকার করেছে। অভিযুক্ত বাসুদেব মানসিকভাবে ভারসাম্যহীন বলে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন। পুলিশ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সমগ্র এলাকায় তীব্র আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *