জমি দখল আর হুমকির জেরে অবশেষে শ্রীঘরে অভিষেক ঘনিষ্ঠ নেতা শাহানুর!

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের একটি বিশেষ দল। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে টাকি রোড সংলগ্ন সাকচুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে ধরা হয়। শাসকদলের এই দাপুটে নেতার গ্রেফতারির খবরে উত্তর ২৪ পরগনার রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

শাহানুর মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার ও সাধারণ মানুষের ওপর জুলুম চালানোর গুরুতর অভিযোগ ছিল। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে টাকি ও সংলগ্ন এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক সাধারণ মানুষের জমি দখল, জমির মালিকদের প্রাণনাশের হুমকি দেওয়া এবং দলীয় পদের অপব্যবহার করে স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলোর ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ধৃতকে হেফাজতে নিয়ে জমি দখলের ঘটনায় আর কারা জড়িত বা কারোর মদত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *