টেলিগ্রাম ব্যানের নেপথ্যে মেটা ও রিলায়েন্সের ষড়যন্ত্র, বিস্ফোরক দাবি পাভেল দুরভের!

নিট (ইউজি) ২০২৬-এর পুনঃপরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে ভারতে টেলিগ্রাম অ্যাপের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। আগামী ২২ জুন পর্যন্ত গুগল ও অ্যাপল স্টোর থেকে অ্যাপটিকে সরিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছে, টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে জাল প্রশ্নপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল। এই পদক্ষেপের বিরুদ্ধে টেলিগ্রাম কর্তৃপক্ষ ইতিমধ্যেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে।

নিষেধাজ্ঞার ঘোষণার পর টেলিগ্রামের সিইও পাভেল দুরভ দাবি করেছেন, এর পেছনে হোয়াটসঅ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা এবং রিলায়েন্সের যোগসাজশ রয়েছে। তাঁর অভিযোগ, রিলায়েন্স অনৈতিকভাবে টেলিগ্রামের পরিষেবা ব্যাহত করছে। তবে ভারতের টেলিকম খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুরভের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছেন। তাঁদের মতে, টেলিকম পরিকাঠামো পরিচালনার প্রযুক্তিগত দিক নিয়ে ভুল তথ্যের ওপর ভিত্তি করে এই ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *