অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে মানতেই হবে কড়া নিয়ম, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

রাজ্যের জনপ্রিয় ‘অন্নপূর্ণা যোজনা’র সুবিধা পাওয়ার ক্ষেত্রে নতুন ও কঠোর শর্তাবলী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দক্ষিণ ২৪ পরগনার ফলতার ফতেপুরে আয়োজিত একটি জনকল্যাণ শিবির থেকে তিনি জানান, এখন থেকে এই প্রকল্পের সুবিধা পেতে হলে পরিবারের সদস্যদের নির্দিষ্ট কিছু নিয়ম ও সামাজিক শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলতে হবে। নিয়ম লঙ্ঘন করলে উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।

নতুন ঘোষণা অনুযায়ী, পরিবারের সন্তানদের সরকারি অনুমোদনহীন কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা শুধুমাত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হলে সেই পরিবার ‘অন্নপূর্ণা যোজনা’র আর্থিক সুবিধা আর পাবে না। এছাড়া, জনস্বাস্থ্য নিশ্চিত করতে পরিবারের সব সদস্যের বাধ্যতামূলক টিকাকরণও প্রকল্পের অন্যতম শর্ত হিসেবে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের প্রশাসনের বেঁধে দেওয়া নির্দিষ্ট নিয়মাবলীও কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *