চিঠি নিয়ে মুখ খুললেন কুণাল, কোষাধ্যক্ষই নন অরূপ!
পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্ষমতার লড়াইয়ের জেরে দলের প্রায় ৫৩৪ কোটি টাকার তহবিল নিয়ে তীব্র সংকট তৈরি হয়েছে। দলীয় আধিপত্য বিস্তারের পাশাপাশি এই বিপুল পরিমাণ অর্থের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে মরিয়া হয়ে উঠেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নতুন ব্লক। এই তহবিল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তা অন্য একটি রাজনৈতিক দলের অ্যাকাউন্টে স্থানান্তরের পরিকল্পনা করা হয়। তবে এই গোপন পরিকল্পনা ফাঁস হওয়ার পর ঋতব্রত শিবিরের আইনি চাপের মুখে পড়ে বিদায়ী কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি লিখে দলের অভ্যন্তরীণ বিবাদের কথা জানান এবং প্রতীক ও কর্তৃত্ব চূড়ান্ত না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রাখার অনুরোধ করেন।
এই পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে ধোঁয়াশা তৈরি হলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। দলের নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, অরূপ বিশ্বাস বর্তমানে আর কোষাধ্যক্ষ পদে নেই। গত ৫ জুন কার্যসমিতির বৈঠকে সর্বসম্মতভাবে শুভাশিস চক্রবর্তীকে নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে পুরনো কোষাধ্যক্ষের দেওয়া চিঠির কোনো আইনি ভিত্তি নেই বলে দাবি করেছে মূল শিবির। তবে এই ঘটনা তৃণমূলের অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্যে নিয়ে এসেছে এবং দলের প্রতীক ও আইনি অধিকার নিয়ে দুই শিবিরের মধ্যে লড়াই আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে।